১৬ জুলাই ২০১৫ - ০৫:৩১
পরমাণু বাণিজ্য শুরু করবে ইরান : জারিফ

আর পেছনে ফেরা নয়- সামনে কোনো বাধা নেই, এবার এগোনোর পালা ইরানের। পিছিয়ে পড়ার অস্থিরতা ঝেড়ে ফেলে এবার শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে বাণিজ্য শুরু করবে ইরান।

আবনা ডেস্ক : আর পেছনে ফেরা নয়- সামনে কোনো বাধা নেই, এবার এগোনোর পালা ইরানের। পিছিয়ে পড়ার অস্থিরতা ঝেড়ে ফেলে এবার শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে বাণিজ্য শুরু করবে ইরান। পরমাণু কর্মসূচির ক্ষেত্রে বিগত বছরগুলোর গবেষণা ও উন্নয়নের আলোকে ইরান এবার বাণিজ্যনীতি গ্রহণ করবে।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতার পর বুধবার সকালে তেহরানে পৌঁছে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন, এ সমঝোতা প্রমাণ করেছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কোনো ফল বয়ে আনেনি। ভিয়েনা সমঝোতার মাধ্যমে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনাকে অত্যন্ত কঠিন উল্লেখ করে ইরানের পরমাণু আলোচক দলের প্রধান বলেন, ভিয়েনা বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নির্দেশিত রেড লাইনকে সম্মান জানানো হয়েছে। পরমাণু আলোচক দলকে সর্বাÍক সমর্থন জানানোর জন্য তিনি সর্বোচ্চ নেতা, সরকার এবং ইরানের জনগণকে ধন্যবাদ জানান। প্রেস টিভি।#